ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সনে শেরপুর জেলাধীন নালিতাবাড়ী উপজেলার ৬ নং কাকরকান্দি ইউনিয়নে ঘাইলারা গ্রামে জনাব আলহাজ্ব সমশের আলী পঞ্চায়েত সাহেবের উদ্যোগে ও অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় ঘাইলারা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৭১ সনে প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব সমশের আলী পঞ্চায়েত সাহেবের বড় ছেলে শামছুল হক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়ার পর তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে বিদ্যালয়টি “ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়” নামে নামকরণ করা হয়। বিদ্যালয়টি ০১/০১/১৯৭৩ সনে ৯ম শ্রেণী খোলার অনুমতি প্রাপ্ত হয় এবং ০১/০১/১৯৭৪ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয়। অত্র বিদ্যালয়টি বর্তমানে একটি সু প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে পরিচিত।
